ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে উপ সহকারী প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, এনডিইএর তীব্র প্রতিবাদ সাঁথিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুনামগঞ্জে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ নেত্রকোনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নেপালের বন্যা থেকে শিক্ষা: মানবজাতির জন্য সতর্কবার্তা সাঁথিয়ায় নজরুল বর্ষের বর্ণাঢ্য আয়োজন, প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪/৯/২০২৬, ১০:৩৫:০৩ AM

কিশোরগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, এনডিইএর তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)।

কিশোরগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)।এনডিইএর দেওয়া প্রতিবাদলিপি সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার দুপুরে নিজ কার্যালয়ে দাপ্তরিক দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। এ সময় পূর্বের একটি চাঁদা দাবির বিষয়কে কেন্দ্র করে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে চেয়ার দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

হামলায় আহত মাহমুদুল ইসলামকে পরে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে এনডিইএর প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে।এনডিইএর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনরত একজন প্রকৌশলীর ওপর এ ধরনের হামলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও অনভিপ্রেত। এ ধরনের ঘটনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং স্বাভাবিক কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।


সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে সরকারি দপ্তরে কর্মরত উপ-সহকারী প্রকৌশলীসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এনডিইএ।এ ঘটনায় প্রকৌশলী সমাজ ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডও বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে সংগঠনটি।